Uttar Pradesh: মাথায় ক্ষত, হাতের আঙুল কাটা অবস্থায় উদ্ধার তরুণীর দেহ, চাঞ্চল্য বরেলিতে

রবিবার রাতে মাসির মেয়ে সঙ্গে স্কুটি করে যাচ্ছিলেন লক্ষ্মী। এমন সময়ে গাড়ি করে কয়েকজন যুবক এসে স্কুটি থামিয়ে লক্ষীকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

Uttar Pradesh Shocker (Photo Credits X)

নিখোঁজ হওয়া তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দেহে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। হাতের আঙুল কাটা অবস্থায় বছর ২২-এর তরুণীর দেহ উদ্ধার হওয়ায় পরিবারের তরফে পুলিশের গাফিলতির অভিযোগ উঠছে। সোমবার সকালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলি জেলায় ফাইজুল্লাপুর লিঙ্ক এলাকার এক ডোবা থেকে উদ্ধার হয়েছে তরুণীর দেহ। পরিবারের অভিযোগ, সেই রাতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে লক্ষীর পরিবার। পরের দিন সকালে কাছের এক খাল থেকে উদ্ধার হয়েছে তরুণীর দেহ। পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, রাতে নিখোঁজ হওয়ার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ খোঁজ শুরু করেনি।

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement