Uttar Pradesh: প্রেমিকের সঙ্গে মিলে শ্বশুরবাড়িতে ডাকাতির ছক পুত্রবধূর, গয়না-সহ ১৫ লক্ষ লুট, তারপর যা হল
পরিকল্পনা মাফিক প্রেমিককে দিয়ে শ্বশুরবাড়ি থেকে ১৫ লক্ষ টাকা এবং সোনার গয়নাগাটি চুরি করান নেহা। এরপর গল্প সাজান, এলআইসি এজেন্ট সেজে ডাকাত এসে সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে।
প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে শ্বশুরবাড়ির কয়েক লক্ষ টাকার গয়না এবং নগদ অর্থ চুরির অভিযোগ উঠল খোদ পুত্রবধূর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুরে আজব কাণ্ড সামনে এল। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুত্রবধূ নেহা তাঁর প্রেমিক নিগমের সঙ্গে মিলে শ্বশুরবাড়িতে ডাকাতির ছক কষেন। পরিকল্পনা মাফিক প্রেমিককে দিয়ে শ্বশুরবাড়ি থেকে ১৫ লক্ষ টাকা এবং সোনার গয়নাগাটি চুরি করান নেহা। এরপর গল্প সাজান, এলআইসি এজেন্ট সেজে ডাকাত এসে সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে। শ্বশুরবাড়ির লোকজন পুলিশের দারস্ত হয়। দায়ের হয় এফআইআর। পুলিশ তদন্ত করে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গোটা মামলাটি সমাধান করা হয় পুলিশ। তদন্ত শেষে বাড়ির পুত্রবধূই ডাকাত বলে প্রমাণিত হয়। নেহা এবং তাঁর প্রেমিক নিগমকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ লক্ষ নগদ টাকা এবং গয়নাও উদ্ধার হয়েছে।
প্রেমিকের সঙ্গে শ্বশুরবাড়িতে ডাকাতি পুত্রবধূর
Advertisement
সম্পর্কিত খবর
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Advertisement
Advertisement