Uttar Pradesh: ননদ-শ্বশুরের জ্বালাতনে অতিষ্ঠ বৌমা, ক্যামেরা চালিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন তরুণী, দেখুন শেষ ভিডিও
আত্মহত্যা করার আগে ভিডিও বার্তায় তরুণী জানান, তাঁর স্বামী বেঙ্গালুরুতে রয়েছেন। বাড়িতে শ্বশুর এবং ননদ তাঁর জীবন অতিষ্ঠ করে তুলেছেন।
মাত্র চার মাস হল বিয়ে হয়েছে। তার মধ্যেই নতুন বৌমার জীবন অতিষ্ঠ করে তুললেন শ্বশুর এবং ননদ মিলে। স্বামী দূরে থাকেন তাই তরুণীর হয়ে লড়াই করার কেউ নেই। শেষমেশ কোন উপায় না পেয়ে আত্মঘাতী (Suicide) হলেন বছর ২২-এর আমরিন। ক্যামেরা চালিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন তিনি। ঘটনাটি উত্তরপ্রদেশের মোরাদাবাদের। আত্মহত্যা করার আগে ভিডিও বার্তায় তরুণী জানান, তাঁর স্বামী বেঙ্গালুরুতে রয়েছেন। বাড়িতে শ্বশুর এবং ননদ তাঁর জীবন অতিষ্ঠ করে তুলেছেন। তিনি আরও বলেন, 'অনেকদিন ধরে আমি মুখ বন্ধ করে সব সহ্য করেছি। আর পারছি না। এই পদক্ষেপটা নিতেই হল'। এই বলে সিলিং থেকে ঝোলানো ওড়নায় গলা ফাঁস দিয়ে ঝুলে পড়েন তরুণী।
ক্যামেরার ভিডিও অন করে আত্মঘাতী তরুণীঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement