Uttar Pradesh: প্রাণাধিক প্রিয় পোষ্যের মৃত্যু মানতে পারলেন না, সিলিং থেকে ঝুলে পড়লেন মহিলা
পোষ্য বিড়ালটিকে প্রাণাধিক ভালোবাসতেন। পোষ্যের মারা যাওয়া মেনে নিতে পারেননি তিনি। তাই তো মৃতদেহ আগলে রেখেছিলেন টানা তিন দিন।
প্রাণ ভোমরা ছিল পোষ্য বিড়ালটি। তাই তো পোষ্যের মৃত্যু বেদনা সহ্য হল না। আত্মহত্যার (Suicide) পথ বেছে নিলেন বছর ৩৫ এর মহিলা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা (Amroha) জেলার হাসানপুর শহরের রাহরা রোডের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। শিব মন্দিরের কাছে ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে পূজার ঝুলন্ত দেহ। পরিবারের তরফে জানানো হয়েছে, চার ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিল পূজা। পোষ্য বিড়ালটিকে প্রাণাধিক ভালোবাসতেন। পোষ্যের মারা যাওয়া মেনে নিতে পারেননি তিনি। তাই তো মৃতদেহ আগলে রেখেছিলেন টানা তিন দিন। এই বুঝি চোখ খোলে। কিন্তু বাস্তবটা যখন তিনি বুঝলেন তা আর সহ্য করতে পারলেন না। সিলিং থেকে ঝুলে পড়লেন। শনিবার সন্ধ্যায় বাড়ির তিনতলা থেকে উদ্ধার হয়েছে পূজার দেহ।
প্রাণাধিক প্রিয় পোষ্যে মারা যেতেই আত্মঘাতী মহিলাঃ
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement