Uttar Pradesh: প্রেমে প্রতারিত হয়ে প্রেমিকের পুরুষাঙ্গে কোপ, আটক তরুণী
দীর্ঘ আট বছর ধরে সম্পর্কে ছিলেন ওই যুবক যুবতী। অথচ দীর্ঘ দিনের প্রেমিক ছেড়ে অন্যত্র বিয়ের ঠিক করেন যুবক। প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে যায় তরুণী।
প্রেমে প্রতারিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকের পুরুষাঙ্গে (Private Parts) কোপ বসালেন তরুণী। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফরনগরের ঘটনায় পুলিশ আটক করেছে অভিযুক্ত তরুণীকে। আহত যুবকের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, দীর্ঘ আট বছর ধরে সম্পর্কে ছিলেন ওই যুবক যুবতী। অথচ দীর্ঘ দিনের প্রেমিক ছেড়ে অন্যত্র বিয়ের ঠিক করেন যুবক। প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে যায় তরুণী। যুবককে শেষবারের মত দেখা করার জন্যে ডাকেন তিনি। দুজনে দেখাও করেন। সাক্ষাৎপর্বে দুজনের মধ্যে তুমুল অশান্তি বাঁধে। আর সেই সময়েই ধারালো কোন অস্ত্র দিয়ে যুবকের গোপনাঙ্গে কোপ বসান তরুণী।পুলিশ এও জানান, যুবককে আঘাত করার কর নিজে আত্মহত্যা করার চেষ্টা করেন তরুণী। রক্তাক্ত অবস্থায় কোনমতে প্রেমিকাকে বাধা দিয়েছেন যুবক।
প্রেমে প্রতারিত হয়ে প্রেমিকের পুরুষাঙ্গে কোপ...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement