Uttar Pradesh Video: ছাত্রীদের কাছে 'ম্যাসাজ' নিচ্ছেন 'ওয়াচম্যান', রেসিডেন্সিয়াল স্কুলের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শামলির কস্তুরবা কলেজ থেকে একটি চাঞ্চল্যকর ছবি উঠে এল। যেখানে শামলির কস্তুরবা গান্ধী রেসিডেন্সিয়াল স্কুলে এক নিরাপত্তারক্ষীকে ম্যাসাজ করে দিতে দেখা যায় এক ছাত্রীকে। শুধু তাই নয়, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে রেসিডেন্সিয়াল স্কুলের ওই নিরাপত্তারক্ষী ছাত্রীদের সঙ্গে নাচছেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি ছাত্রীদের সঙ্গে মোবাইল ফোনে একাধিক ভিডিয়োও দেখতে শুরু করেন ওই নিরাপত্তারক্ষী। স্কুলে নিরাপত্তা থাকা সত্ত্বে ও কীভাবে এই ধরনের কাজ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রেসিডেন্সিয়াল স্কুলের ওয়ার্ডেন জানান , তিনি এই ভাইরাল ভিডিয়ো সম্পর্কে অবগত নন। ফলে যা হয়েছে, সে বিষয়ে খোঁজ খবর নিয়ে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়।
দেখুন ভিডিয়ো...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement