Uttar Pradesh: স্বামীরা মারধর করতেন, সংসার ছেড়ে একে অপরকে বিয়ে করলেন দুই বিবাহিত মহিলা
ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে পরিচয় হয় তাঁদের। বন্ধুত্ব থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেম। দীর্ঘ ছয় বছর ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক চালিয়ে গিয়েছেন তাঁরা।
মন্দিরে গিয়ে একে অন্যকে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন দুই বিবাহিত মহিলা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দেওরিয়া জেলায় দুই মহিলার কাণ্ডে হতবাক এলাকাবাসী। ওই মহিলারা জানাচ্ছেন, স্বামীদের কাছে মারধর, হেনস্থার শিকার হতেন তাঁরা। তাও মুখ বুজে সব সহ্য করে নিচ্ছিলেন। এরই মাঝে ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে পরিচয় হয় তাঁদের। বন্ধুত্ব থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেম। দীর্ঘ ছয় বছর ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক চালিয়ে গিয়েছেন তাঁরা। অবশেষ পালিয়ে গিয়ে দুজন দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সেই মত বৃহস্পতিবার তাঁরা মন্দিরে গিয়ে বিয়ে করেন। হয় সিদুরদান, মালাবদল। দুই মহিলার মধ্যে একজনের চার কন্যা সন্তান রয়েছে। ওই মহিলা এবং তাঁর চার সন্তানের সমস্ত দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন অপর মহিলা।
সংসার ছেড়ে একে অন্যকে বিয়ে করলেন দুই বিবাহিত মহিলাঃ
সিদুরদান, মালাবদলঃ
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement