Uttar Pradesh: শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, জঘন্য ভিডিয়ো ফাঁস হতেই গ্রেফতার শিক্ষক

শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ভিডিয়ো ফাঁস হয়েছে। সেই ভিডিয়ো পুলিশের নজরে আসতেই গ্রেফতার হন অভিযুক্ত শিক্ষক মইনুদ্দিন আনসারী।

Teacher Sexually Assaults Minor Female Student (Photo Credits: X)

নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যৌন হেনস্থার (Sexually Assault) অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। উত্তর প্রদেশের (Uttar Pradesh) কুশিনগরে মালুদিহ এলাকার একটি ইন্টার কলেজে এক পড়ুয়ার উপর চালানো যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ভিডিয়ো ফাঁস হয়েছে। সেই ভিডিয়ো পুলিশের নজরে আসতেই গ্রেফতার হন অভিযুক্ত শিক্ষক মইনুদ্দিন আনসারী। নির্যাতিতার পরিবারের তরফেও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভিডিয়োটি কাসায়া থানা সীমানার অন্তর্গত মালুদিহের কৃষক ইন্টারমিডিয়েট কলেজ থেকে ছড়িয়েছে। সেখানকারই শিক্ষক মইনুদ্দিন। হেফাজতে নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীকে ধর্ষণের চেষ্টাঃ

গ্রেফতার অভিযুক্ত শিক্ষকঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement