Uttar Pradesh: সাত-এর ঘরের নামতা বলতে না পারায় দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে নির্মম মারধর, গ্রেফতার শিক্ষক

খবরের শিরোনামে এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি স্কুল (School)। আগ্রার একটি বেসরকারি স্কুলের ছাত্র ৭-এর ঘরের নামতা বলতে পারেনি। ৭-এর ঘরের নামতা বলে না পারায় আগ্রার ওই বেসরকারি স্কুলের শিক্ষক পড়ুয়াকে মারধর শুরু করেন বলে অভিযোগ। ওই ছাত্রের বাবা প্রমোদ বলেন, শুক্রবার তাঁর ছেলে স্কুলে গেলে, শিক্ষক তাকে ৭-এর ঘরের নামতা মুখস্থ ধরে। তার ছেলে ৭-এর ঘরের নামতা বলতে না পারায়, তাকে প্রথমে শিক্ষক চড় মারেন। এরপর লাঠি দিয়ে মারধর করা হয় পড়ুয়াকে। যার জেরে ওই পড়ুয়ার সারা শরীরে কালশিটে দাগ পড়ে যায় বলে অভিযোগ। ওই ঘটনার জেরে শোরগোল শুরু হলে, পুলিশ সংশ্লিষ্ট শিক্ষককে গ্রেফতার করে বলে খবর।

দেখুন গত শুক্রবার স্কুলে গেলে ওই পড়ুয়াকে কীভাবে মারধর করা হয়...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement