Uttar Pradesh Shocking Video: রাজা খানকে জোর করে জুতো চাটানোর অভিযোগ, ৩ দিনের মাথায় পালটা খুন অভিযুক্ত বিশাল সিং, দেখুন ভিডিয়ো

UP shocking Video (Photo Credit: X/Screengrab)

মুসলিম (Muslim) সম্প্রদায়ের এক যুবককে জোর করে টেনে হেঁচড়ে আনা হচ্ছে। এরপর ওই যুবককে দিয়ে জোর করে চাটানো হচ্ছে জুতো। বাধ্য করা হচ্ছে তাকে জুতো চাটতে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দেওরিয়ায় সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। জানা যায়, রাজা খান নামে ওই যুবককে জুতো চাটতে বাধ্য করে বিশাল সিং নামের এক কলেজ পড়ুয়া। গত ১৬ নভেম্বর রাজা খানকে দিয়ে জোর করে জুতো চাটানো হয় বলে অভিযোগ। ওই ঘটনার পর কয়েকদিন কাটতে না কাটতেই বিশাল সিংয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। ২০ নভেম্বর বিশাল সিংকে খুন করা হয় বলে অভিযোগ। ওই ঘটনার পর বিশালের পরিবারের তরফে দায়ের করা হয় অভিযোগ রাজা খানের বিরুদ্ধে। পুলিশি জেরায় রাজা খান স্বীকার করে নেয় বিশালকে খুনের ঘটনা। পুরনো শত্রুতার জেরেই বিশালকে খুন করেছে বলে জানায় রাজা। রাজার গ্রেফতারির পর যে ছুরি দিয়ে বিশালকে খুন করা হয়, তাও উদ্ধার করে পুলিশ।

দেখুন রাজা খানকে জোর করে জুতো চাটাচ্ছে বিশাল সিং...

 

দেওরিয়া পুলিশের  তরফে কী জানানো হল দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement