Uttar Pradesh Shocking Video: রাতের অন্ধকারে বিলাসবহুল গাড়িতে চেপে হাজির চোরের দল, দেখলে চমকে উঠবেন

Thieves Uses Posh Car (Photo Credit: Screengrab/X)

বিলাসবহুল গাড়িতে চেপে হাজির হল চোর। সাঙ্গপাঙ্গ জুটিয়ে একটি বিলাসবহুল গাড়ি চেপে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জালপুরা হলদওয়ানি এলাকায় হাজির হয় চোরদের একটি দল। হলদওয়ানিতে হাজির হয়ে চোরদের দলটি পরপর দুটি দোকানের শাটার তারা ভেঙে ফেলে। এরপর ওই দুটি দোকান থেকে সোনা, গয়না-সহ টাকাপয়সা নিয়ে তারা চম্পট দেয়। দোকানের সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য বন্দি হয়ে যায়। যেখানে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, চোরদের ওই দলটি দুটি দোকানের শাটার ভেঙে ঢুকে, সেখান থেকে একাধিক জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।  ওই দলটি কোথায় গিয়েছে কিংবা তাদের গতিবিধি কীরকম, সে বিষয়ে পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে সিসিটিভি ফুটেজসামনে আসার পর থেকে।

দেখুন উত্তরপ্রদেশে বিলাসবহুল গাড়ি জুটিয়ে কীভাবে হাজির হল চোরের দল...

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement