Uttar Pradesh Shocker: স্ত্রীর সঙ্গে বিবাদের জের, হাই-টেনশন তারের সংস্পর্শে গিয়ে জ্যান্ত পুড়ে মরলেন যুবক
স্ত্রী সঙ্গে অশান্তির জেরে মাথা গরম করে গাছে উঠে হাই-টেনশন তারের সংস্পর্শে যান ওই যুবক। মুহূর্তের মধ্যে জ্বলে ওঠে তাঁর সর্বশরীর।
স্ত্রীর সঙ্গে তুমুল বিবাদ, হাই-টেনশন তারের (High-Tension Wire) সংস্পর্শে এসে জীবন্ত জ্বলে আত্মহত্যা (Suicide) করলেন এক যুবক। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ইটাতে কোতোয়ালি নগরের আগ্রা রোডে যুবকের জ্যান্ত পুড়ে মর্মান্তিক মৃত্যুর দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। স্ত্রী সঙ্গে অশান্তির জেরে মাথা গরম করে গাছে উঠে হাই-টেনশন তারের সংস্পর্শে যান ওই যুবক। মুহূর্তের মধ্যে জ্বলে ওঠে তাঁর সর্বশরীর। গ্রামবাসীদের চোখের সামনে দাউদাউ করে জ্বলে পুড়ে মৃত্যু হয়েছে যুবকের। স্থানীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।
হাই-টেনশন তারের সংস্পর্শে আত্মহত্যাঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement
Advertisement