Uttar Pradesh Shocker: চিৎকারে ধেয়ে এল হৃদরোগ, ৬ বছরের পড়ুয়ার চিৎকারে মুহূর্তে মৃত্যু ৯-এর কিশোরের

Representational Image (Photo Credits: Pixabay)

ভয় দেখানোর জন্য অত্যন্ত জোরে চিৎকার করায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। ৬ বছরের এক কন্যা ভয় দেখানোর জন্য যখন জোরে চিৎকার করে, তার জেরে মৃত্যু হয় ৯-এর কিশোরের। শুনে চমকে উঠছেন তো? তবে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এটাওয়া-য় (Etah) এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যখন ৯ বছরের ওই কিশোরকে ভয় দেখানোর জন্য বছর ৬-এর শিশু জোরে চিৎকার করে। যার জেরে ৯-এর ওই কিশোর ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। সজ্ঞাহীন অবস্থায় ওই কিশোরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, জোরে চিৎকার হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে ৯ বছরের কিশোরের মৃত্যু হয়েছে। হঠাৎ করে হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়েই ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

হঠাৎ করেই মৃত্যু হয় ৯ বছরে কিশোরের...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement