Uttar Pradesh: ক্যানসার নিরাময়ের ওষুধ তৈরির ছলনা, মহিলাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গ্রেফতার 'অলৌকিক বাবা'

এলাকাবাসীর কাছ থেকে 'অলৌকিক বাবা'র নামডাক শুনে এক মহিলা তাঁর কাছে আসেন। জানান, তাঁর স্বামী ক্যানসার আক্রান্ত। মহিলার স্বামীর মারণরোগ নিরাময়ের ওষুধ বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিযুক্ত।

UP Self-Proclaimed Miracle Baba Allegedly Rapes Woman (Photo Credits: X)

এলাকায় 'অলৌকিক বাবা' নামে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। স্থানীয়দের বিশ্বাস জন্মেছিল, অসাধ্য সাধন করার ক্ষমতা রয়েছে তাঁর। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহরে সেই স্বঘোষিত অলৌকিক বাবার বিরুদ্ধে উঠল ধর্ষণের (Rape) অভিযোগ। অভিযুক্ত রূপ কিশোর মীনাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসীর কাছ থেকে 'অলৌকিক বাবা'র নামডাক শুনে এক মহিলা তাঁর কাছে আসেন। জানান, তাঁর স্বামী ক্যানসার (Cancer) আক্রান্ত। মহিলার স্বামীর মারণরোগ নিরাময়ের ওষুধ বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিযুক্ত। তাঁকে বিশ্বাসও করেন নির্যাতিতা মহিলা। এরপরেই মহিলার অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করেন রূপ কিশোর। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে 'অলৌকিক বাবা' কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার 'অলৌকিক বাবা'

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement