Uttar Pradesh: রেলস্টেশনে নির্মাণাধীন ছাদের স্ল্যাব ধসে ভয়াবহ দুর্ঘটনা, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু শ্রমিক

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজের জন্যে আনা হয় রাজ্য মোকাবিলা বাহিনী। কমপক্ষে ১২ জন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে। উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Roof collapses at Kannauj railway station (Photo Credits: X)

রেলস্টেশনে নির্মাণাধীন ছাদের স্ল্যাব ধসে সাংঘাতিক দুর্ঘটনা। শনিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজ (Kannauj) জেলার কনৌজ রেলস্টেশনে আচমকাই একটি নির্মাণাধীন ছাদের স্ল্যাব ধসে পড়েছে। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েন বহু শ্রমিক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজের জন্যে আনা হয় রাজ্য মোকাবিলা বাহিনী। কমপক্ষে ১২ জন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে। উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও জারি রয়েছে উদ্ধার অভিযান। আরও শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবিলম্বে আহত শ্রমিকদের যাবতীয় সাহায্যের এবং জরুরি ভিত্তিতে চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

রেলস্টেশনে নির্মাণাধীন ছাদের স্ল্যাব ধসে দুর্ঘটনা...

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement