Uttar Pradesh: হাসপাতালের জরুরি ওয়ার্ডে চিকিৎসা চলাকালীন ফাটল রোগীর মোবাইল, পকেটের মধ্যেই বিস্ফোরণ, সাংঘাতিক কাণ্ড
জরুরি বিভাগে চলছিল যুবকের চিকিৎসা। এমন সময়ে রোগীর পকেট থেকে ধোঁয়া বের হতে দেখেন চিকিৎসক এবং নার্সরা। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে।
হাসপাতালের জরুরি ওয়ার্ডে রোগীর চিকিৎসা চলাকালীন পকেটে থাকা মোবাইল ফোনে হঠাৎ বিস্ফোরণ। সাংঘাতিক কাণ্ড উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলায় কোতোয়ালি নগর এলাকার জেলা হাসপাতালে। জানা যাচ্ছে, শনিবার উজ্জ্বল নগরের বাসিন্দা অবিনাশ পাল বাইক দুর্ঘটনার কবলে পড়েন। একটি গাড়ি ধাক্কা দেয় তাঁর বাইকে। স্থানীয় লোকজন আহত অবনিশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে চলছিল যুবকের চিকিৎসা। এমন সময়ে রোগীর পকেট থেকে ধোঁয়া বের হতে দেখেন চিকিৎসক এবং নার্সরা। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে। পকেটে থাকা মোবাইলটি ফেটে বিস্ফোরণ ঘটে। জরুরি ওয়ার্ডের মধ্যে আগুন লেগে যায়। এমন দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ আগুন নেভাতে তৎপর হয়।
হাসপাতালের জরুরি ওয়ার্ডে রোগীর পকেটে মোবাইল বিস্ফোরণঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement