UP: যোগী রাজ্যে মহিলার অশ্লীল ছবি ভাইরাল কাণ্ডে জুতোপেটা করেই ছেড়ে দেওয়া হল অভিযুক্তকে
উত্তর প্রদেশের বারেলিতে ১৮ বছরের এক তরুণীর অশ্লীল ছবি ভাইরাল কাণ্ডে জুতো পেটা করেই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হল।
নারী নিরাপত্তা, মহিলাদের ওপর হেনস্থা, নির্যাতনের সঠিক বিচারের দাবি বারবার উঠছে। কিন্তু কোথায় কী! উত্তর প্রদেশের বারেলিতে ১৮ বছরের এক তরুণীর অশ্লীল ছবি ভাইরাল কাণ্ডে জুতো পেটা করেই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হল। বারেলির নবাবগঞ্জে ২২ বছরের এক ব্যক্তি ১৮ বছরের তরুণীর অশ্লীল ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেয়। এই ঘটনায় তোলপাড় পড়ে যায়। মেয়েটির বাবা জানায়, ছেলেটি যখন শোনে তার মেয়ের বিয়ের কথা চলছে, সে ইন্টারনেট থেকে কিছু ছবি নিয়ে সেগুলি এডিট করে তাঁর মেয়ের নাম করে ইন্টারনেটে ভাইরাল করে দেয়।
এই বিষয়ে নিয়ে পঞ্চায়েতে অভিযোগ জানালে দু পক্ষকে নিয়ে সভা বসে। সেখানেই ঠিক হয়, পঞ্চায়েত চায় না বিষয়টি পুলিশের কাছে যাক। তার বদলে অভিযোগকারিনীর মা ছেলেকে কয়েকবার জুতো দিয়ে মারবে, তাই সে শাস্তি পেয়ে যাবে। এরপর ছেলেটিকে কয়েকবার জুতো দিয়ে মারে।
দেখুন খবরটি