Uttar Pradesh: বোরখা পরে প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা, স্থানীয়দের কাছে ধরা পড়ে হেনস্থা, মারধর

বোরখা পরা অবস্থায় যুবকের গতিবিধি অসংগতিজনক মনে হওয়ায় তাকে ঘেরাও করে কয়েকজন স্থানীয়। হেনস্থার মুখে পড়েন ওই যুবক।

Burqa-Clad Man Assaulted by Locals (Photo Credits: X)

লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্যে বোরখা পরে এসেছিলেন যুবক। কিন্তু গন্তব্যে পৌছনোর আগেই মাঝ পথে ধরে ফেললেন স্থানীয়রা। বোরখা পরা অবস্থায় যুবকের গতিবিধি অসংগতিজনক মনে হওয়ায় তাকে ঘেরাও করে কয়েকজন স্থানীয়। হেনস্থার মুখে পড়েন ওই যুবক। বোরখা খুলে বেধড়ক মারধর করা হয় তাঁকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে। স্থানীয়দের রোষের মুখে যুবকের মারধরের সেই দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, ওই যুবকের নাম চাঁদ ভুরা। তিনি বরখা পরে এলাকায় ঢোকায় স্থানীয়রা তাকে ছেলেধরা সন্দেহ করে মারধর করে। এই ঘটনায় পুলিশ কয়েকজনকে স্থানীয়কে আটক করেছে বলে জানা গিয়েছে।

স্থানীয়দের রোষের মুখে ওই যুবক... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement