Delhi: বোমা নিয়ে সন্দেহজনক ফোনালাপ, দিল্লি বিমানবন্দরে আটক যাত্রী

Representational Image, (Photo Credits: Pixabay)

দিল্লি-দুবাইগামী ভিস্তারার বিমান থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। উত্তরপ্রদেশের পিলভিটের বাসিন্দা আজিম খান নামে ওই ব্যক্তি বিমানে বসে ফোন কারও সঙ্গে কথা বলছিলেন। ফোনে তিনি কারও সঙ্গে বোমা নিয়ে কথা বলছিলেন বলে অভিযোগ। ভিস্তারার বিমানোর এক মহিলা যাত্সেরী ই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন।  সঙ্গে সঙ্গে তিনি বিমানের কর্মীদের সেই কথা জানালে, তাঁরা সিআইএসএফকে গোটা বিষয়টি পালটা জানান। এরপর দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আজিম খান নামে ওই ব্যক্তিকে। দিল্লি পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জোর কদমে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement