Uttar Pradesh: সরকারি দফতরে বসে ঘুষ নিতে গিয়ে ক্যামেরাবন্দি বিদ্যুৎ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার
বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে।
সরকারি দফতরে বসে ঘুষ (Bride) নিচ্ছেন বিদ্যুৎ দফতরের (Electricity Department) জুনিয়র ইঞ্জিনিয়ার। ক্যামেরাবন্দি সেই ভিডিয়ো উঠে এল সমাজমাধ্যমের পাতায়। বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। ইতিমধ্যেই ৪ হাজার টাকা ঘুষ নিয়েছেন তিনি। বাকি টাকা পরে নেওয়ার কথা ছিল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজাফফরনগরে। অভিযুক্ত জুনিয়র ইঞ্জিনিয়ারের নাম রাজকুমার সিং। বিদ্যুত সংযোগ দেওয়ার নামে মোটা টাকা ঘুষ চাওয়ার জন্যে ওই গ্রাহক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করেন।
জুনিয়র ইঞ্জিনিয়ারের ঘুষ নেওয়ার ভিডিয়ো ভাইরাল, দেখুন...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement
Advertisement