Uttar Pradesh: বাইকের উপর ঝাঁপিয়ে পড়ে সেনা কর্মীকে হত্যা করল ষাড়, মর্মান্তিক ঘটনা

Bull | Representational Image (Photo Credits: Pexels)

সেনা অফিসারের বাইকের উপর ঝাঁপিয়ে পড়ল ষাড়। উত্তরপ্রদেশের আমরোহায় এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে এক সেনা অফিসার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে বাইকে বাড়ির বাইরে বের হলে, তাঁর উপ ঝাঁপিয়ে পড়ে ষাড়। বাইকের উপর ষাড় ঝাঁপিয়ে পড়ায়, সেনা অফিসার এবং তাঁর গোটা পরিবার পাশের গর্তে পড়ে যান। ঘটনাস্থলেই ওই সেনা অফিসারের মৃত্যু হয়। সেই সঙ্গে সেনা অফিসারের স্ত্রী এবং দুই সন্তানের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। আমরোহার হাসানপুর-আতরাসির রাস্তায় ওই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement