Uttar Pradesh Horror: উত্তরপ্রদেশের নৃশংস ঘটনা! ছুরি দিয়ে স্ত্রীয়ের  মাথা কেটে নিয়ে রাস্তায় স্বামী (দেখুন ভিডিও)

পথচারীদের মোবাইলে তোলা ভিডিওতে দেখা গেছে বারাবাঙ্কির রাজমিস্ত্রি অনিল হিসাবে চিহ্নিত এক ব্যক্তি এক হাতে স্ত্রীর মাথা এবং অন্য হাতে একটি ছুরি ধরে রাস্তায় হাঁটছেন। অনিল পুলিশের হাতে ধরা না পড়া পর্যন্ত অনেক যাত্রী রাস্তায় সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। এরপর পুলিশ তাঁকে গ্রেফতার করেন।

Uttar Pradesh Horror Photo Credit: Twitter@lavelybakshi

উত্তরপ্রদেশকে হতবাক করে দেওয়া এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় সামনে আসা এক ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি প্রকাশ্যে ছুরি দিয়ে কাঁটা স্ত্রীর মাথা  নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পথচারীদের মোবাইলে তোলা ভিডিওতে দেখা গেছে  বারাবাঙ্কির রাজমিস্ত্রি অনিল হিসাবে চিহ্নিত এক ব্যক্তি এক হাতে স্ত্রীর মাথা এবং অন্য হাতে একটি ছুরি ধরে রাস্তায় হাঁটছেন। অনিল পুলিশের হাতে ধরা না পড়া পর্যন্ত অনেক যাত্রী রাস্তায় সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। এরপর পুলিশ তাঁকে গ্রেফতার করেন।

পুলিশের মতে অনিল নির্যাতিতার সঙ্গে আট বছর ধরে বিবাহ বিচ্ছেদ অবস্থায় রয়েছে। তবে তারই মধ্যে স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সন্দেহ করে, সে তার শিরচ্ছেদ করে। এই দম্পতির দুটি সন্তান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement