Uttar Pradesh: বিজেপির বর্ষপূর্তি অনুষ্ঠানে দুই নেতার মধ্যে টিকটিকি-কাণ্ড, ঝাঁপিয়ে পড়লেন সমর্থকেরাও, দেখুন ভাইরাল মুহূর্ত

অশান্তির পরিবেশ এতই বেড়ে ওঠে যে একে অপরের চুল ধরে টানা, গায়ে হাত তোলা - কোনটাই বাদ রাখেননি দুই বিজেপি নেতা এবং তাঁদের সমর্থকেরা।

Uttar Pradesh BJP Leaders Fighting (Photo Credits: X)

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিজেপি সরকারের ক্ষমতা দখলের আট বছরের বর্ষপূর্তি উপলক্ষ্যে মোরাদাবাদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানের মাঝেই দলের দুই নেতার মধ্যে ঘটে গেল টিকটিকি কাণ্ড। ঝাঁপিয়ে পড়ে হাতাহাতি করলেন দুই নেতার সমর্থকেরাও। জানা যাচ্ছে, মোরাদাবাদে বিজেপির বর্ষপূর্তির ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক রাজেশ সিং। কিন্তু তিনি যখন অনুষ্ঠানস্থলে পৌঁছলেন দেখলেন, ব্লক প্রধান রাজপাল সিং তাঁর প্রধান অতিথির আসন দখল করে বসে আছেন। সেই দৃশ্য দেখেই সাংঘাতিক চটে যান প্রাক্তন বিধায়ক। যা নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বচসা। অশান্তির পরিবেশ এতই বেড়ে ওঠে যে একে অপরের চুল ধরে টানা, গায়ে হাত তোলা - কোনটাই বাদ রাখেননি দুই বিজেপি নেতা এবং তাঁদের সমর্থকেরা। বিজেপির অনুষ্ঠানে বিশৃঙ্খলতার সেই চিত্র উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

বিজেপির বর্ষপূর্তি  অনুষ্ঠানে দুই নেতার মধ্যে টিকটিকি-কাণ্ড

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement