BJP Leader Held Meeting In Hospital Bed Video: শরীর সঙ্গ দিচ্ছে না, হাসপাতালেই 'পার্টি অফিস', শয্যায় থেকেই নেতা, কর্মীদের সঙ্গে বৈঠক বিজেপি নেতার

BJP Leader Made Party Office In Hospital (Photo Credit: X/Screengrab)

পা ভেঙে গেলেও, স্ফূর্তিতে ঘাটতি নেই। তাইতো হাসপাতালের শয্যায় শুয়েই মিটিং সারলেন বিজেপি (BJP) নেতা। শুনতে অবাক লাগছে! তাহলে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরের (Kanpur) এই ভিডিয়ো আপনার জন্য। যা দেখলে বুঝতে পারবেন, হাসপাতালের বেডে শুয়ে কীভাবে দলের নেতা, কর্মীদের সঙ্গে বৈঠক সারেন বিজেপি নেতা অনিল দীক্ষিত। সম্প্রতি কানপুরের বিজেপি নেতা অনিল দীক্ষিতের পা ভেঙে যায়।  ভাঙা পা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে হাসপাতালে ভর্তি হয়েও দলের গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করতে তিনি পিছপা হননি। তাইতো ভাঙা পা নিয়ে, হাসপাতালের শয্যায় শুয়েই অনিল দীক্ষিৎ দলের নেতা, কর্মীদের সঙ্গে বৈঠক সারেন। অর্থাৎ হাসপাতালের ওই কক্ষেই বসে অনিল দীক্ষিতের জরুরি বৈঠক। যেখানে তাঁর অনুরাগীরা হাজির হন সমানভাবে।

হাসপাতালে শুয়েই বৈঠক বিজেপি নেতা অনিল দীক্ষিতের...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement