UP Shocker: সামনেই ছিল বিয়ে, শিক্ষিকাকে জ্যান্ত পুড়িয়ে মারল প্রেমিক

হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের প্রতাপগড়ে।

প্রেমিকাকে খুন করল প্রেমিক (ছবিঃX@NDTV)

নয়াদিল্লিঃ সামনের মার্চেই(March) ছিল বিয়ে(Wedding)। সেই মতোই প্রস্তুতি চলছিল বাড়িতে। কিন্তু আচমকা সব আনন্দ যেন পরিণত হল হাহাকারে। স্কুলে(School) যাওয়ার পথে শিক্ষিকাকে (Teacher) জ্যান্ত পুড়িয়ে মারল প্রেমিক। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের প্রতাপগড়ে। জানা গিয়েছে, মৃতা এলাকারই একটি স্কুলে কর্মরত ছিলেন। এদিন স্কুলের পথেই রওনা দিয়েছিলেন। তখনই তাঁর পথ আটকায় প্রেমিক। এরপর তাঁর গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয় সে। তাঁকে পোড়াতে গিয়ে অভিযুক্ত নিজেও আহত হয় বলে খবর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে সে জানায়, ওই তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তাঁকে খুনের পরিকল্পনা করে সে।

শিক্ষিকাকে জ্যান্ত পুড়িয়ে মারল প্রেমিক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement