UP Shocker Video: দলিত ব্যক্তিকে মাটিতে ফেলে নির্মম অত্যাচার, ভিডিয়ো ভাইরাল হতেই চরম পদক্ষেপ
ফের ভয়াবহ ছবি উঠে এল উত্তরপ্রদেশ থেকে। এবার বেরিলিতে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তিকে ধরে তাঁকে মারধর করা হল। প্রায় ৬ ঘণ্টা ধরে ওই ব্যক্তিকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ ওঠে। বার বার অনুনয়বিনয় করা সত্ত্বেও ওই ব্যক্তি ছাড় পাননি। মাটিতে ফেলে ওই ব্যক্তিকে নির্মমভাবে পেটানোর অভিযোগ ওঠে। গত ২৮ অক্টোরের ওই ভয়াবহ ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়। এরপরই ভিডিয়ো দেখে ৩ অভিযুক্তকে পাকড়াও করা হয়। পাশাপাশি ঘটনার জেরে পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement