UP Shocker: গাড়ির চালক সেজে ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি ২০ লাখ টাকা, চুরির টাকা মিলল ঢোলের মধ্যে (দেখুন ভাইরাল ভিডিও)
চুরির তদন্ত করতে এসে অবাক হয়ে গেল উত্তরপ্রদেশ পুলিশ। ঢোলের মধ্যে থেকে উদ্ধার হল চুরি করা টাকা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিতে।
চুরির তদন্ত করতে এসে অবাক হয়ে গেল উত্তরপ্রদেশ পুলিশ। ঢোলের মধ্যে থেকে উদ্ধার হল চুরি করা টাকা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিতে। পিলিভির বাসিন্দা পবন কুমার শর্মা নামে এক ব্যক্তি দিল্লির ব্যবসায়ী বিকে সবরওয়ালের গাড়িচালকের কাজ করতেন। ব্যবসায়ীর অনুপস্থিতিতে বাড়ি থেকে প্রায় ২০ লাখ টাকা চুরি করে পবন পালিয়ে বেড়াচ্ছিলেন ভেবেছিলেন তিনি ধরা পড়বেন না।কিন্তু চুরির বিষয় নজরে আসতেই পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশ ইউপির পিলিভীতে পবনের বাড়ি পৌঁছে টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্য বেড়িয়ে আসে। দেখা যায় যে তিনি সেই টাকাগুলি তার বাড়ির একটি ঢোলের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। ঢোল ছিঁড়ে যাওয়ার পর টাকা দেখে পুলিশের চোখ স্থির হয়ে যায়। টাকা উদ্ধারের পর পবন শর্মাকে আটক করে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Advertisement
Advertisement