UP: যোগীরাজ্যে আবারও বদল তিন স্টেশনের নাম,প্রতাপগড় জংশন হল মা বেলহা দেবী ধাম প্রতাপগড় জংশন (দেখুন টুইট)

আবারও বদলে গেল উত্তরপ্রদেশের তিনটি স্টেশনের নাম। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক স্টেশনের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে প্রতাপগড় জংশন, অন্তু স্টেশন এবং বিশ্বনাথগঞ্জ স্টেশন।

pratapgarh Railway station Photo Credit: India rail info

আবারও বদলে গেল উত্তরপ্রদেশের তিনটি স্টেশনের নাম। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক স্টেশনের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে প্রতাপগড় জংশন, অন্তু স্টেশন এবং বিশ্বনাথগঞ্জ স্টেশন। উত্তরপ্রদেশের প্রতাপগড় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মা বেলহা দেবী ধাম প্রতাপগড় জংশন।অন্তু স্টেশনের নাম পরিবর্তন করে মা চন্ডিকা দেবী ধাম অন্তু এবং বিষ্ণতগঞ্জের নাম পরিবর্তন করে শনিদেব ধাম বিশ্বনাথগঞ্জ করা হয়েছে। এই তিনটি রেলস্টেশনের নামকরণ করা হয়েছে ধর্মীয় স্থানের নামে। এই সমস্ত এলাকাই প্রতাপগড়ের প্রধান ধর্মীয় স্থান।এর আগেও  যোগীরাজ্যে বদলেছে স্টেশনের নাম, সেই ধারা বজায় রেখে আবারও বদলে গেল তিনটি রেল স্টেশনের নাম।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement