Bareilly: সোশ্যাল মিডিয়ায় 'আই লাভ ইউ পাকিস্তান' পোস্ট, গ্রেফতার ভারতীয় যুবক

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। ওই যুবকের নাম তাবরেজ আলাম।

ফেসবুক (Photo Credits: Cnet)

নয়াদিল্লিঃ সোশ্যাল মিডিয়ায়(Social Media) 'আই লাভ ইউ পাকিস্তান' লিখে পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে বিপাকে যুবক। গ্রেফতার করা হল তাঁকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। ওই যুবকের নাম তাবরেজ আলাম। শইকাপুর গাউতিয়ার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, বিগত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই পোস্টটি করেন তিনি। এরপরই তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ধারায় মামলা রুজু হয়।

 সোশ্যাল মিডিয়ায় 'আই লাভ ইউ পাকিস্তান' পোস্ট, গ্রেফতার ভারতীয় যুবক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement