UP Murder: সম্পত্তি নিয়ে বিবাদের জের, বোন এবং ভাগ্নিকে খুন ব্যক্তির

ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ লেগেই ছিল। সেই বচসা চরমে পৌঁছলে বোন ভাগ্নিকে খুন করে হর্ষবর্ধন।

Gun, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ সম্পত্তি নিয়ে বিবাদের জের। নিজের বোন এবং ভাগ্নিকে খুন(Murder) করল এক ব্যক্তি। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) ইটাওয়াহার মাহেরা চুঙ্গি এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম হর্ষবর্ধন। তাঁর বাবা অবসরপ্রাপ্ত মেডিক্যাল অফিসার। বিগত কিছু বছর ধরে স্বামী ও সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকছিলেন নিহত জ্যোতি। বয়স ৪০।ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ লেগেই ছিল। সেই বচসা চরমে পৌঁছলে বোন ভাগ্নিকে খুন করে হর্ষবর্ধন। জ্যোতির স্বামী রাহুল জানান, রবিবার রাতে দুই ছেলেকে নিয়ে আচমকাই তাঁদের ঘরে হাজির হয় হর্ষবর্ধন। এরপর রাহুলের সামনেই গুলি করে জ্যোতি ও তাঁর মেয়েকে খুন করে সে। এরপর ঘটনাস্থল থেকে পালায় হর্ষবর্ধন।

সম্পত্তি নিয়ে বিবাদের জের, বোন এবং ভাগ্নিকে খুন ব্যক্তির

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement