Uttar Pradesh Shocker: শ্যালিকাকে বিয়ের শখ, 'পথের কাঁটা' স্ত্রীকে খুনের পরিকল্পনার দায়ে গ্রেফতার যুবক

গোটা ঘটনাটি জানাজানি হতে পুলিশ গ্রেফতার করেছে অঙ্কিত নামে ওই যুবক ও তাঁর বন্ধুকে।

Police, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ শালীকে(Sister In Law) বিয়ে করার সুপ্ত বাসনা। 'পথের কাঁটা' স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মারার পরিকল্পনা। গ্রেফতার যুবক ও তাঁর বন্ধু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বিজনোরে। ধৃত যুবকের নাম অঙ্কিত। জানা গিয়েছে, গত ৮ মার্চ স্ত্রী কিরণকে বাইকে চাপিয়ে বুন্দকি যান ওই যুবক। রাস্তার পাশে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার বাহানায় দাঁড়ায় সে। স্ত্রী কিরণকে রাস্তার পাশে দাঁড়াতে বলা হয়। এরপরই বন্ধুর সঙ্গে মিলে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা চালান অঙ্কিত নামে ওই যুবক। কোনও রকমে প্রাণে বাঁচেন কিরণ। গোটা ঘটনাটি জানাজানি হতে পুলিশ গ্রেফতার করেছে অঙ্কিত নামে ওই যুবক ও তাঁর বন্ধুকে।

স্ত্রীকে খুনের পরিকল্পনা, গ্রেফতার যুবক

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement