UP: অপহরণ এবং হত্যায় অভিযুক্ত মুখতার আনসারি মামলায় রায়দান আজ, গাজিপুরে বাড়ানো হল নিরাপত্তা

২০০৫ সালে বিজেপি বিধায়ক সহ ৭ জনেরকে খুনের ঘটনা ঘটে বসানিয়া চাট্টি এলাকায়

Photo Credit IANS

বেশ কিছুদিন আগেই সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ গিয়েছিল উত্তরপ্রদেশের ভান্ডা জেলে। এবার একটি অপহরন এবং খুনের মামলায় আজ সাংসদ-বিধায়ক কোর্টে রায় দান হবে গ্যাংস্টার তথা রাজনীতিবিদ মুখতার আব্বাসের বিরুদ্ধে এবং তার বড় ভাই আফজাল আনসারির বিরুদ্ধে।

সেই উপলক্ষ্য বেশ কিছু জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। দুজনের বিরুদ্ধেই বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রায়কে খুনের মামলার শুনানি সম্পন্ন হয়েছে।

২০০৫ সালে বিজেপি বিধায়ক সহ ৭ জনেরকে খুনের ঘটনা ঘটে বসানিয়া চাট্টি এলাকায়, মুহাম্মাদাবাদ পুলিশ স্টেশনের কাছে। এরপর ২০০৭ সালে মামলা রজু করা হয় মুখতার আনসারি, আফজাল আনসারি এবং ইজাজুল হকের বিরুদ্ধে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement