Hardeep Singh Puri meets Lal Krishna Advani: বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীর সঙ্গে সৌজন্য সাক্ষাত কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরির

বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানীর (Lal Krishna Advani) সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Pur)। জানা যাচ্ছে, শনিবার আচমকাই তাঁর বাসভবনে আসেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দফতরের মন্ত্রী। মূলত আদবানীর শারীরিক অবস্থার কথা জানতে এবং আলাপচারিতা করতেই দেখা করেন হরদীপ পুরি। এই সৌজন্য সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী লেখেন, "আজ লালকৃষ্ণ আদবানীর মতো রাজনৈতিক আইকন, পরামর্শদাতা, ভারতরত্নের সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে দেখা গিয়েছে। আমি এবং লক্ষ্মী (লক্ষ্মী পুরি) ভাগ্যবান যে দীর্ঘ পাঁচ দশক ধরে ওনার সান্নিধ্যে থেকে কাজ করতে পেরেছি"।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement