Uttar Pradesh: মাঝ আকাশে অজ্ঞাত ড্রোনের ঘোরাঘুরি, হাই টেনশন তারের সঙ্গে ধাক্কা লেগে আছড়ে পড়ল মাটিতে, আতঙ্কে স্থানীয়রা
ড্রোনটি হাই টেনশন তারের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে আছড়ে পড়ে। মাঠের মাঝে ভাঙাচোরা অবস্থায় ড্রোন পড়ে থাকতে দেখে স্থানীয় এক যুবক খবর দেয় এলাকাবাসীদের।
মাঝ আকাশে ড্রোনের ঘোরাঘুরি। অজ্ঞাত ওই ড্রোনকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্বাভাবিক ভাবেই আতঙ্কের সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। মঙ্গলবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সোনভদ্র এলাকায় অজ্ঞাত পরিচয়ের ওই ড্রোনটি হাই টেনশন তারের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে আছড়ে পড়ে। মাঠের মাঝে ভাঙাচোরা অবস্থায় ড্রোন পড়ে থাকতে দেখে স্থানীয় এক যুবক খবর দেয় এলাকাবাসীদের। ধীরে ধীরে সেখানে জড়ো হয় প্রচুর মানুষজন। এক স্থানীয় জানাচ্ছেন, ওই ড্রোনটি এলাকায় কয়েক ঘণ্টা ধরেই ঘুরছিল। কিন্তু ড্রোনটি কোথা থেকে এসেছে? কেই বা ওই ড্রোন নিয়ন্ত্রণ করছেন? সেই সব প্রশ্নের কোন উত্তর ছিল না তাঁদের কাছে।
এলাকায় অজ্ঞাত ড্রোনের ঘোরাঘুরি, আতঙ্কঃ
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement