United Nations: ভারত, পাকিস্তানকে সংযত হওয়ার আবেদন রাষ্ট্রসংঘের

জম্মু-কাশ্মীরের পহেলগাওয়ে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানকে সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

,MEA Brief On Pakistan After Pahalgam Attack (Photo Credit: File Photo)

Pahalgam Terror Attack: জম্মু-কাশ্মীরের পহেলগাওয়ে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানকে সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতে পাকিস্তানের দূতাবাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের সব নাগরিককে ভারত ছাড়তে বলা হয়েছে। পাকিস্তানও যুদ্ধের ঈঙ্গিত দিয়ে কিছু চুক্তি বাতিল করেছে। এমন উত্তেজক পরিস্থিতির মাঝে রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনারেল স্টেফানে দুয়ারিচ (Stéphane Dujarric) দুই দেশের সরকারের কাছে আবেদন করলেন, সংযত থাকার। গত মঙ্গলবার জম্মু-কাশ্মীর পহেলগাওয়ে জঙ্গি হানায় সাধারণ মানুষের মৃত্য়ু ঘটনায় বেদনা, শোকপ্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। তবে এই কারণে যুদ্ধ নয়, বরং দুই দেশের আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব বলে জানালেন রাষ্ট্রসংঘের মুখপাত্র।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement