Ukai Dam Water Released Video: ভারী বর্ষণের কারণে খুলে দেওয়া হল উকাই বাঁধের ১৫টি গেট, তীরবর্তী গ্রামগুলিকে সতর্ক করল প্রশাসন(দেখুন ভিডিও)
উকাই বাঁধের নির্বাহী প্রকৌশলী পিজি ভাসাভা বলেছেন, "গত দু দিনের প্রবল বর্ষণের কারণে চার লাখ কিউসেক জল এসেছে এই বাঁধে। তাই জলস্তরের উচ্চতার কথা বিবেচনা করে, উকাই বাঁধের ১৫টি গেট খুলে দেওয়া হয়েছে
গুজরাটের তাপি নদীর উপর নির্মিত উকাই বাঁধ থেকে জল ছাড়ার জন্য গতকাল ১৫টি গেট খোলা হয়েছে। এই গেট খোলার পাশাপাশি তাপি নদীর তীরবর্তী গ্রামগুলিকে বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। গেট খোলার একটি ভিডিও শেয়ার করেছে সংবাদ সংস্থা এ এন আই(ANI)।
ভারী বৃষ্টিপাতের কারণে গুজরাটে তাপী নদীর স্রোত মোকাবিলায় উকাই বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে উকাই বাঁধের নির্বাহী প্রকৌশলী পিজি ভাসাভা বলেছেন, "গত দু দিনের প্রবল বর্ষণের কারণে চার লাখ কিউসেক জল এসেছে এই বাঁধে। তাই জলস্তরের উচ্চতার কথা বিবেচনা করে, উকাই বাঁধের ১৫টি গেট খুলে দেওয়া হয়েছে এবং ১ লাখ ৯৮ হাজার কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছে।
দেখুন কী বললেন তিনি-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Advertisement
Advertisement