Madhya Pradesh: মধ্যপ্রদেশে ক্রিকেট বেটিং চক্রের হদিশ! উদ্ধার কয়েক কোটি টাকা সহ ৭ দেশের বৈদেশিক মুদ্রা, গ্রেফতার ৯

মধ্যপ্রদেশের উজ্জ্বয়নে একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তাজ্জব বনে গেল পুলিশ। উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। সেই সঙ্গে উদ্ধার কয়েক কেজি রুপো ও বিদেশি মুদ্রা। জানা যাচ্ছে, এই বাড়িতে সকলের অলক্ষে চলছিল বেটিং চক্র। আর তল্লাশি করে বাড়িটি থেকে উদ্ধার হল প্রায় ১৪ কোটি ৬০ লক্ষ টাকা, ৭ কেজি রুপো এবং ৭টি ভিন্ন দেশের বৈদাশিক মুদ্রা। এই ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে উজ্জ্বয়ন পুলিশ (Ujjain Police)। সেই সঙ্গে উদ্ধার ১০টি মোবাইল এবং ৭টি ল্যাপটপ সহ একাধিক গ্যাজেট। যদিও এই চক্রের অন্যতম অভিযুক্ত পীযুষ চোপড়া ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে। তাঁর খোঁজে লুকআউট নোটিশ জারি করেছে তদন্তকারী আধিকারিকরা। যদিও তাঁর হদিশ এখনও মেলেনি বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement