Udyam Utsav  2025: রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে উদ্যম উৎসবে আজ যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Udyam Utsav  2025 (Photo Credit: X@airnewsalerts)

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক আজ থেকে ৩০ মার্চ পর্যন্ত ‘উদ্যম উৎসব’-এর আয়োজন করেছে। সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষমতায়ন, উৎসাহদান এবং দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যশালী নিদর্শনগুলিকে নাগরিকদের কাছে উপস্থাপিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনে এই উৎসবে উপস্থিত থাকবেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই উৎসব খোলা থাকবে। নর্থ অ্যাভিনিউ যেখানে রাষ্ট্রপতি ভবনের সঙ্গে মিশেছে, ঐ অঞ্চলের ৩৫ নম্বর গেট দিয়ে ঢোকা যাবে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement