Madhya Pradesh: বেতুলে তেলের মিলে ফিল্টার ট্যাঙ্কে ডুবে মৃত্যু শ্রমিকদের, ক্ষতিপূরণের দাবি পরিবারের

দোলের পর সবে কাজে যোগ দিয়েছিলেন। আর সেদিনই মর্মান্তিক পরিণতি হল বেতুলে একটি বেসরকারি তেলের কারখানায় কাজ করা দুই শ্রমিকের।

দোলের পর সবে কাজে যোগ দিয়েছিলেন। আর সেদিনই মর্মান্তিক পরিণতি হল বেতুলে (Betul) একটি বেসরকারি তেলের কারখানায় কাজ করা দুই শ্রমিকের। জানা যাচ্ছে, তেলের মিলে ফিল্টার ট্যাঙ্ক পরিস্কার করতে নেমেছিলেন দুজনে। আর সেই তেলে ডুবেই মৃত্যু হল দুজনের। আর তারপরেই ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদে নেমেছে শ্রমিকদের পরিবারের সদস্য ও সহকর্মীরা। যদিও মৃতদের দেহ উদ্ধার হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে এই ঘটনার পর তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। প্রশ্ন উঠছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কর্মীদের কীভাবে ট্যাঙ্কারে কাজ করার জন্য পাঠানো হল?

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement