Indore Fire: ইন্দোরে রাসায়নিক গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু ২-৩ জন মহিলা শ্রমিকের, দেখুন ভি়ডিয়ো
ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যপ্রদেশের ইন্দোরে। এবার একটি রাসায়নিক গুদামে আগুন লেগে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। আগুনে পুড়ে মৃত্যু ২ মহিলা শ্রমিকের।
ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore)। এবার একটি রাসায়নিক গুদামে আগুন লেগে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ২ থেকে ৩ জন মহিলা শ্রমিকের। যদিও কতজনের ঠিক মৃত্যু হয়েছে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। গুরুতর আহত সংস্থার মালিক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ইন্দোরের কাট রোডের ধারে অবস্থিত একটি রাসায়নিক গুদামে। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ৪-৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু কারখানায় এত পরিমাণে থিনার সহ একাধিক রাসায়নিক পদার্থ মজুত ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দেবুথনি একাদশী উপলক্ষে প্রদীপ জ্বালানোর সময় দুর্ঘটনাটি ঘটেছে।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuwanshi-Sonam Raghuwanshi's Last Video: সোনমের পিছন পিছন হেঁটে পাহাড় চড়ছেন রাজা রঘুবংশী, পৃথিবী ছাড়ার আগে 'খুনি স্ত্রীর' সঙ্গে শেষ ভিডিয়ো ইন্দোরের তরুণের, দেখুন
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Air India Plane Crash: আহমেদাবাদ সিভিল হাসপাতালের মর্গের বাইরে ভিড়-হাহাকার, পুলিশি ঘেরাটোপ অব্যাহত
Advertisement
Advertisement
Advertisement