Haryana Shocker: রহস্যজনকভাবে ঘর থেকে উদ্ধার দুই নাবালিকার দেহ, পলাতক প্রতিবেশী যুবক, তদন্তে পুলিশ

বাড়িতে দুই মেয়েকে রেখে কাজে বেরিয়েছিলেন বাবা ও ছেলে। কাজের মাঝে বাড়ি এসে দেখে দুই কিশোরী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।

Representational Image (Photo Credits: PTI)

বাড়িতে দুই মেয়েকে রেখে কাজে বেরিয়েছিলেন বাবা ও ছেলে। কাজের মাঝে বাড়ি এসে দেখে দুই কিশোরী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালাতে (Ambala)। জানা যাচ্ছে বুধবার সকালে বছর ১১-র যোগীতা এবং ৬ বছরের আমাইরাকে রেখে কাজে গিয়েছিল ওই ব্যক্তি এবং তাঁর নাবালক ছেলে। কাজের মাঝে হঠাৎই মনে পড়ে যে তাঁরা ফোন আনেননি। তাই ওই কিশোর ফোন আনতে বাড়ি ফেরে। ফিরে দেখে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে তাঁর দুই বোন। এরপর তড়িঘড়ি বাবাকে খবর দেয়। সেই সঙ্গে প্রতিবেশীদেরও জানানো হয়। তাঁরাই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরিবার অভিযোগ, এদিন সকালে প্রতিবেশী যুবকের সঙ্গে তাঁদের ঝামেলা লেগেছিল। ফলে তাঁদের অনুমান ওই যুবকই দুই মেয়েকে খুন করেছে। ঘটনার পর থেকে পলাতক যুবক। গোটা ধটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement