Jaipur: জয়পুরে উদ্ধার মুখ ও বধির কিশোরীর পোড়া দেহ, সিবিআই তদন্তের দাবি জানিয়ে মোবাইল টাওয়ারে উঠে বিক্ষোভ স্থানীয় ২ যুবকের

মোবাইল টাওয়ারে উঠে বিক্ষোভ স্থানীয় ২ যুবকের (Photo Credits:PtI)

নয়াদিল্লিঃ চলতি বছরের মে মাসে রাজস্থানের(Rajasthan) জয়পুরে(Jaipur) উদ্ধার হয় এক ১০ বছরের কিশোরীর পুড়ে(Burnt) যাওয়া দেহ। ওই অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালেই মৃত্যু হয় ডিম্পল মিনা(Dimple Meena) নামে ১০ বছরের ওই কিশোরীর। জানা গিয়েছে, মুখ ও বধির ছিল ওই কিশোরী। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল তাকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পরিবারও সেই অভিযোগই এনেছিল। যদিও পরে ধর্ষণের ব্যাপারটি নিশ্চিত হয়নি। ময়নাতদন্তের রিপোর্টে পেটে বিষের উল্লেখ ছিল। মাঝে কেটে গিয়েছে ৬ টা মাস। সেভাবে এগোয়নি এই মামলার তদন্ত। আর এবার এই মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে মোবাইল টাওয়ারে উঠে বসলেন দুই ব্যক্তি। জয়পুর কমিশনারেট বিল্ডিং-এর সামনের একটি মোবাইল টাওয়ারে উঠে বিক্ষোভ দেখান তাঁরা।

সিবিআই তদন্তের দাবি জানিয়ে মোবাইল টাওয়ারে উঠে বিক্ষোভ স্থানীয় ২ যুবকের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement