Labourers Died Near Delhi Airport: দিল্লি বিমানবন্দরের কাছে নির্মীয়মাণ বিল্ডিংয়ে দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের কাছে একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে দুর্ঘটনার ফলে মৃত্যু হল দুই শ্রমিকের। জখম হয়েছেন আরও ৬ জন।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরের (Delhi airport) এক নম্বর টার্মিনালের (Terminal 1) কাছে একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে দুর্ঘটনার ফলে মৃত্যু হল দুই শ্রমিকের (labourers dead)। জখম হয়েছেন আরও ৬ জন। ইতিমধ্যেই এই ঘটনায় একটি এফআইআর (FIR) দায়ের হয়েছে স্থানীয় থানায়। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিল্লি অন্তর্দেশীয় বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বিল্ডিং কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। আচমকা একটি অংশ ভেঙে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে ঘটনাস্থল থেকে ওই শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement