Maharashtra: প্রাইভেট বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটো! মৃত্যু হল ২ জওয়ানের, আহত ৭ জনের মধ্যে ৬ জন সেনাকর্মী

রবিবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের নাগপুরে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ সেনা জওয়ানের। ঘটনাটি ঘটেছে নাগপুরের কানহান নদী সেতুর (Kanhan River Bridge) ওপরে। জানা যাচ্ছে, এদিন বিকেলে একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটো রিক্সোটি। আর ওই অটোর সওয়ারি ছিলেন ভারতীয় সেনার ৮ জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গুরুতর আহত হন অটোর চালক সহ ৭ জন। স্থানীয় পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও ঘাতক বাসটি এবং তাঁর চালককে গ্রেফতার করা হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement