Haryana: বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি চালালো দুষ্কৃতিরা, আতঙ্কিত বাসিন্দারা, তদন্তে পুলিশ
রাতের অন্ধকারে আচমকাই চলল গুলি, সেই সঙ্গে দেওয়া হল খুনের হুমকি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছিল হরিয়ানার কর্নাল এলাকায়।
রাতের অন্ধকারে আচমকাই চলল গুলি, সেই সঙ্গে দেওয়া হল খুনের হুমকি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছিল হরিয়ানার (Haryana) কর্নাল এলাকায়। জানা যাচ্ছে দুই যুবক দুটি বাইকে করে এসে একটি বাড়ির সামনে তিন চার রাউন্ড গুলি ছোড়ে। সেই সঙ্গে বাড়ির লোকদের খুন করারও হুমকি দেওয়া হয়। গুলির আওয়াজে ঘুম ভাঙে বাড়ির সদস্যদের। তবে আতঙ্কে কেউ বাইরে বেরোয়নি। হুমকি দেওয়া কিছুক্ষণ পরেই দুষ্কৃতিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর তাঁরা স্থানীয় থানায় খবর দিলে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দুষ্কৃতিদের চিহ্নিত করেছে। তবে তাঁদের এখনও হদিশ মেলেনি বলেই খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement