Noida Viral Video: দিবালোকে আততায়ীদের হানা, মাথায় বন্দুক ঠেকিয়ে গলার চেইন ও টাকাপয়সা নিয়ে পালাল দুই যুবক
ভাইরাল সিসিটিভি ফুটেজ দেখে কার্যত আতঙ্কিত নেটিজেনদের একাংশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ প্রকাশ্যে দিবালোকে ছিনতাই। সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) ধরা পড়ল বন্দুকবাজদের কীর্তি। বাইক থামিয়ে যুবকের মাথায় বন্দুক (Gun) ঠেকিয়ে টাকা-পয়সা ও গলার চেইন ছিঁড়ে নিয়ে পালাল আততায়ীরা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নয়ডার (Noida) যমুনা বিহার এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, নিজের বাইকের পাশে দাঁড়িয়ে এক যুবক। এমন সময় বাইকে চেপে এল দুই তরুণ। বাইক থেকে নেমে সোজা যুবকের মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে সব কেড়ে নিয়ে পালাল তাঁরা। ভাইরাল সিসিটিভি ফুটেজ দেখে কার্যত আতঙ্কিত নেটিজেনদের একাংশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মাথায় বন্দুক ঠেকিয়ে গলার চেইন ও টাকাপয়সা নিয়ে পালাল দুই যুবক
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Advertisement
Advertisement