Tmc Protest: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গান্ধী মূর্তির সামনে ধর্ণা তৃণমূল সাংসদদের

প্রতিনিয়ত গ্যাসের দাম বৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে মানুষের, তাই এরই প্রতিবাদে গান্ধীমূর্তির সামনে প্রতিবাদে তৃণমূলের সাংসদগন

LPG (Photo Credits:ANI)

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এবার পার্লামেন্টে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের সাংসদদের। মূল্যবৃদ্ধিকে সামনে রেখে এদিন পার্লামেন্টে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রতিবাদ শুরু করে তৃণমূল কংগ্রেস।

জ্বালানীর দাম প্রতিনিয়ত বাড়তে থাকায় নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। বেশ কিছুদিন আগেই কমার্শিয়াল এবং ডোমেস্টিক ক্ষেত্রে দাম বেড়েছে গ্যাসের। তাই মোদী সরকারকে চাপে ফেলতে এবার জ্বালানী দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ তৃণমূলের সাংসদদের।

এদিনের প্রতিবাদে উপস্থিত ছিলেন  সদীপ বন্দোপাধ্যায়, দোলা সেন, প্রসূন বন্দোপাধ্যায় সহ আরও অন্যান্য তৃণমূল সাংসদরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement