Partha Bhowmick On Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী একজন পাল্টিবাজ নেতা, এবার পার্থ ভৌমিকের নিশানায় বিধানসভার বিরোধী দলনেতা
গত ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর। এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে।
গত ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর। এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। কোথাও বিএলও-দের উদাসীনতার ছবি দেখা যাচ্ছে, কোথাও আবার এসআইআর নিয়ে প্রতিবাদ করছে স্থানীয় বাসিন্দারাই। এই নিয়ে এবার প্রতিবাদীদের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার শুভেন্দু অধিকারীকে নিয়েই কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)। তিনি বলেন, উনি পাল্টিবাজ নেতা। ওনার চরিত্রের মধ্যেই পাল্টিবাজি রয়েছে। তা নাহলে দীর্ঘসময় গান্ধীজির আদর্শে চলা দল তৃণমূলের সঙ্গ ছেড়ে গান্ধী বিরোধী দল বিজেপিতে সে যোগ দিতে পারে? এতদিন সে বলছিল, এসআইআর-এর বিরুদ্ধে কাজ করছে তৃণমূল, তবে এখন তিনি বলছে যে পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর-এর বিরুদ্ধে।
দেখুন পার্থ ভৌমিকের বক্তব্য
Advertisement
সম্পর্কিত খবর
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Delhi: ভেঙে গুড়িয়ে দেওয়া হল দিল্লিতে স্টেশন সংলগ্ন এলাকার বস্তি, মাথায় হাত বাসিন্দাদের, সমালোচনা বিরোধী শিবিরের
Apple Store Looted: দাঙ্গার মাঝে লুঠ সবচেয়ে বড় অ্য়াপেল স্টোর, চুরি সব আই ফোন!
Viral Video: টিভিতে লাইভ অনুষ্ঠান চলাকালীন পুলিশের বুলেট লাগল মহিলা রিপোর্টারের পায়ে, দেখুন ভিডিও
Advertisement
Advertisement