Tirupati Moving Car Fire: ব্যস্ত রাস্তায় আচমকা দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ভিতরে চালক-সহ ৬ যাত্রী, কী হল তাঁদের?
চলন্ত গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। দুর্ঘটনার সময়ে গাড়ির ভিতরে চালক-সহ ছিলেন মোট ৬ জন। গাড়িতে আগুন লাগতেই জরুরি ব্রেক কষে সঙ্গে সঙ্গে থামিয়ে দেন চালক।
সাংঘাতিক কাণ্ড। ব্যস্ত রাস্তার মাঝে দাউদাউ করে আগুন জ্বলে উঠল যাত্রী বোঝাই গাড়িতে। সোমবার দুপুরে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতিতে পদ্মাবতী পুরমের কাছে একটি চলন্ত গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। দুর্ঘটনার সময়ে গাড়ির ভিতরে চালক-সহ ছিলেন মোট ৬ জন। গাড়িতে আগুন লাগতেই জরুরি ব্রেক কষে সঙ্গে সঙ্গে থামিয়ে দেন চালক। তৎপরতার সঙ্গে নেমে আসেন সকলে। কয়েক মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে ফেলে গোটা গাড়িটি। কপাল জোরে বেঁচে গিয়েছেন যাত্রীরা। ব্যস্ত রাস্তার মাঝে এমন দৃশ্য দেখে যেন থমকে গিয়েছে গতি। খবর দেওয়া হল দমকলে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুনঃ একি কাণ্ড! ছদ্মবেশে প্যারিসের জাদুঘরে প্রবেশ, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মোমের মূর্তি চুরি
ব্যস্ত রাস্তায় দাউদাউ করে জ্বলছে আগুনঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement