Tirupati Laddu Controversy: তিরুপতি মন্দিরের ঘি-এর নমুনায় মিলেছে ভেজাল, দুগ্ধজাত সংস্থাকে শো-কজ কেন্দ্রের
তিরুপতি মন্দিরে ঘি সরবরাহকারী চারটি সংস্থা থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য দফতর। জানা যাচ্ছে, ওই চার সংস্থার মধ্যে একটি সংস্থার নমুনায় ভেজাল পাওয়া গিয়েছে।
Tirupati Laddu Controversy: অন্ধ্রপ্রদেশের তিরুপতি তিরুমালার প্রসাদি লাড্ডু ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অভিযোগ, মন্দিরের শ্রীভরী নৈবেদ্য এবং প্রসাদের লাড্ডু তৈরিতে ব্যবহৃত ঘি-তে ভেজাল রয়েছে। এই অভিযোগের পরেই সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তরফে মন্দিরে ঘি সরবরাহকারী একটি সংস্থাকে শো-কজ বা কারণ দর্শনোর নোটিস পাঠানো হয়। ইতিমধ্যেই তিরুপতি মন্দিরে ঘি সরবরাহকারী চারটি সংস্থা থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য দফতর। জানা যাচ্ছে, ওই চার সংস্থার মধ্যে একটি সংস্থার নমুনায় ভেজাল পাওয়া গিয়েছে। এরপরেই ওই সংস্থাকে শো-কজ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। এদিকে সোমবার মন্দিরের পুরোহিত এবং তিরুমালা তিরুপতি দেবস্থানমের আধিকারিকেরা মন্দিরের শুদ্ধিকরণ পুজোর আয়োজন করেছিলেন। দিনভর হোম-যজ্ঞের মধ্যে দিয়ে চলেছে তিরুপতি মন্দির শুদ্ধিকরণের পুজো।